দেশে একদিনেই আক্রান্ত ১৬০২, মৃত্যু’রও নতুন রেকর্ড
উত্তরদক্ষিণ সোমবার ১৮ মে ২০২০। ১৪:৩৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪৯ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এটি এখন পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত হলেন ২৩ হাজার ৮৭০ জন। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২১২ জন, মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৫ জন।
সোমবার (১৮ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ, ৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন এবং সিলেট ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

