নতুন ১৬৯৪ মোট আক্রান্ত ৩০২০৫। মৃত্যু মোট ৪৩২, সুস্থ ৬১৯০
উত্তরদক্ষিণ শুক্রবার ২২ মে ২০২০। ১৪:৪১
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২৪ জন। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৩২ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৩০ হাজার ২০৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮৮ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯০ জন।
শুক্রবার (২২ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

