বিশ্বে আক্রান্ত ৫২ লাখ ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ শুক্রবার ২২ মে ২০২০। ১৪:২১
মহামারি করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ছাড়িয়ে গেছে। করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের।
শুক্রবার (২২ মে) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৫২ লাখ ৯ হাজার ৪৫০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৮৬৫ জনের।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৯২ হাজার ৬০৩ জন, চিকিৎসাধানী আছেন ২৭ লাখ ৮২ হাজার প্রায়। আর গুরুতর অস্থদের সংখ্যা ৪৫ হাজার ৬১৩ জন।
ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বের ২১৫টি দেশ করোনায় আক্রান্ত। এই তালিকার শীর্ষ ১২টি দেশে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। এর মধ্যে শুধু আমেরিকাতেই আক্রান্ত প্রায় সোয়া ১৬ লাখ। আর রাশিয়াতে আক্রান্ত সোয়া ৩ লাখের বেশি। এছাড়া ব্রাজিলেও আক্রান্তের সংখ্যা ৩ লাখ পাড় হয়ে গেছে। শীর্ষ ১২টি দেশের বাকি ৯টির মধ্যে স্পেনে ২ লাখ ৮০ হাজার, ব্রিটেনে আড়াই লাখ ও ইতালিতে আক্রান্ত সোয়া ২ লাখের বেশি।
এছাড়া ৬টি দেশে আক্রান্ত ২ লাখের কম। এর মধ্যে ফ্রান্সে আক্রান্ত ১ লাখ ৮১ হাজার, জার্মানিতে ১ লাখ ৭৯ হাজার, তুরস্কে ১ লাখ ৫৩ হাজার, ইরানে ১ লাখ ২৯ হাজার, ইন্ডিয়ায় ১ লাখ ১৯ হাজার এবং পেরুতে ১ লাখ ৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। এই তালিকার ২৮তম স্থানে আছে বাংলাদেশ।

