ঈদুল ফিতরের শুভেচ্ছা

ঈদুল ফিতরের শুভেচ্ছা

উত্তরদক্ষিণ রবিবার ২৪ মে ২০২০ । ০০ঃ০১

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কপড়া নাড়ছে ঈদুল ফিতরের আগমনী। আগামীকাল সোমবার (২৫ মে) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দৈনিক উত্তরদক্ষিন পরিবারের পক্ষ থেকে সম্পাদক শেখফারুক আহমাদ এক বিবৃতিতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বিবৃতিতে উত্তরদক্ষিণ সম্পাদক শেখফারুক আহমাদ বলেন, ঈদ মানে খুশি। প্রতি বছর ঈদের আনন্দে মাতোয়ারা হয়ে গোটা বাংলাদেশ সহ সারা বিশ্ব। মুসলিম উম্মাহ’র পাশাপাশি অন্য ধর্ম-বিশ্বাসীরাও ঈদ উতসবে অংশ নিয়ে থাকেন। ঈদুল ফিতর যেন সার্বজনীন আনন্দের এক উতস।

করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত বর্তমান সংকটের উল্লেখ করে উত্তরদক্ষিণ সম্পাদক বলেন, ভিন্ন প্রেক্ষাপটে এবারের ঈদ এসেছে। করোনা মহামারির কারণে এবারে ঈদের সেই খুশি নেই। গোটা বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে। এ অবস্থায় ঈদের চিরায়ত উতসব অনুস্পস্থিত। এরপরও ঈদের আগমন ও আবেদন দুটোই বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর অত্যন্ত পবিত্র ও গুরুত্বপুর্ণ।

বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম উম্মাহ সহ সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতিতে শেখফারুক বলেন, ঈদ সকলের জীবনে বয়ে আনুক আনন্দ ও সুস্থতা।

উত্তরদক্ষিণের সকল পাঠক-পাঠিকা, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, বার্তা বিভাগ, নির্বাহী ও ব্যবস্থাপনা বিভাগে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী, দেশ-বিদেশের সকল প্রতিনিধি, হকার সহ পত্রিকা সংশ্লিষ্ট সবাইকে সম্পাদক শেখফারুক শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদ মুবারাক।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading