মানবতার কল্যাণ ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার ঈদ সামগ্রী বিতরণ

মানবতার কল্যাণ ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার ঈদ সামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ রবিবার ২৪ মে ২০২০। ১৭:১০

আজ মানবতার কল্যাণ ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখা ঈদ সামগ্রী বিতরণ করলেন। মানবতার কল্যাণ ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা কমিটির সভাপতি তুসেক চেয়ারম্যান চিকিৎসক ডাঃ কাজী আনোয়ারুল কাদির ইমরান ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক প্রেস ক্লাব গাইবান্ধার সহ-সভাপতি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন এর সহযোগিতায় রবিবার ২৪ মে বিকেলে ঈদ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।

গাইবান্ধা পৌর এলাকার দক্ষিণ পাড়া, পুলিশ লাইন রোড সংলগ্ন বোর্ডবাজার এলাকার ৫০ পরিবারকে সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন নিজ হাতে বাসায় বাসায় গিয়ে এসব ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।খাদ্য সামগ্রির মধ্য ছিলো পোলাও চাউল, সেমাই, চিনি,দুধ,লবন,সাবান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading