চলে গেলেন সানবিমের প্রিন্সিপাল নিলুফার মঞ্জুর

চলে গেলেন সানবিমের প্রিন্সিপাল নিলুফার মঞ্জুর

উত্তরদক্ষিণ মঙ্গল্বার ২৬ মে ২০২০। ১১:০৫

সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নিলুফার মঞ্জুর (ইন্না …রাজিউন)। আজ মঙ্গলবার (২৬ মে) ভোর তিনটার দিকে তিনি মারা যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন । তার স্বামী সৈয়দ মঞ্জুর এলাহী এপেক্স গ্রুপের কর্ণধার।

দেশের শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান ‘সানবিমস স্কুল’ প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুর শিক্ষাক্ষেত্রে একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। ১৯৭৪ সালে তার হাতে গড়া সানবিমের ছাত্র-ছাত্রীরা দেশ-বিদেশে বিভিব্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মান সম্মত শিক্ষা ও নিয়ম-কানুন পালনের ব্যাপারে তিনি খুব ‘কঠোর’ ছিলেন।

সানবিমস স্কুল সুত্রে জানা যায়, সানবিমস স্কুল সূত্র জানায়, কয়েক দিন আগে নিলুফার মঞ্জুরের নিউমোনিয়ার লক্ষণ দেখা গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। টেস্টে করোনা পজিটিভ পাও্যা যায়। এরপর তার স্বামী মঞ্জুর এলাহীকে টেস্ট কয়রা হলে। তাঁরও করোনা ধরা পড়ে। হাসপাতালে চিকিৎসাধীন নিলুফার মঞ্জুরকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল।

তার স্বামী ও এপেক্স গ্রুপের কর্ণধার সৈয়দ মঞ্জুর এলাহী দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। মঞ্জুর এলাহীও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

নিলুফার মঞ্জুরের দু’ সন্তান। ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক ও মেয়ে মুনিজ মঞ্জুর পরিচালকের দায়িত্ব পালন করছেন।

প্রখ্যাত এই প্রিন্সিপালের মৃত্যুতে আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শুভানুধ্যায়ী মহলে শোকের ছায়া নেমে আসে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading