সাভার উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত

সাভার উপজেলা নির্বাহী অফিসার করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ মঙ্গলবার ২৭ মে ২০২০। ১০:৩৫

রাজধানীর সন্নিকটে সাভারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজুর রহমানসহ ২৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সাভার উপজেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৩৫৮ জন।

গত মঙ্গলবার (২৬মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা এ তথ্য নিশ্চিত করেন।

ডাক্তার সায়েমুল হুদা জানান, গেল শনিবার (২৩ মে) সাভারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ প্রানী সম্পদ গবেষনা ইনস্টটিটিউট (বিএলআরআই) এর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ তার রিপোর্ট আসে। রিপোর্টে ইউএনও পারভেজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারসহ ২৯ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

সায়েমুল হুদা আরও জানান, ইউএনওর করোনার কোন উপসর্গ ছিল না। তবে যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও ফ্রন্টলাইনে থেকে তাকে দায়িত্ব পালন করতে হয় তাই তার নমুনা পরীক্ষা করা হয়।

এদিকে ইউএনও পারভেজুর রহমানকে হোম আইসোলেশন বা প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হবে কিনা সে বিষয়ে মেডিকেল টিমের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

সাভারে এখন পর্যন্ত মোট ৩৫৮ জন করোনায় আত্রান্ত হয়েছেন। নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭১ জনের। মোট সুস্থ হয়েছেন ২৪ জন এবং মৃত্যবরন করেছেন এক নারীসহ ৬ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading