আমেরিকায় মৃত্যু ১ লাখ ছাড়ালো, ট্রাম্প প্রশাসন ‘ব্যর্থ’!
উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ১৪:৩০
করোনা মহামারিতে মার্কিন আমেরিকায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। করোনাভাইসার মহামারি আকারে দেশটিতে ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমেরিকায় করোনায় মৃত্যুর ১ লাখের মধ্যে রাখতে পারলে নিজেদেরকে সফল মনে করবেন। কিন্তু ট্রাম্প প্রশাসন নিজেদের সেই সাফল্য ধরে রাখতে ‘ব্যর্থ’ হলো।
বুধবার (২৭ মে) ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত সবশেষ তথ্যে দেখা গেছে, মার্কিন আমেরিকায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ২৫ হাজার ২৭৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সংখ্যা ১৯ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট মারা গেছেন ১ লাখ ৫৭২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭৪ জনের।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৬৯ জন, বর্তমানে চিকিৎসাধীন ১১ লাখ ৪৪ হাজারের বেশি। তার মধ্যে গুরুতর অসুস্থ ১৭ হাজারের বেশি কভিড-১৯ আক্রান্ত রোগী।
এদিকে, সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ৬৫০ জন, মৃত্যু হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৪৭৬ জনের।

