আমরা কি দেশে ব্রাজিলের পরিস্থিতি দেখার অপেক্ষায়?

আমরা কি দেশে ব্রাজিলের পরিস্থিতি দেখার অপেক্ষায়?

উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ১৬:৩০

এ্যাড. তারানা হালিম: Flu season এ আসবে করোনা ভাইরাসের ২য় ঢেউ, বলছে WHO..। তাই গতকাল যারা মাক্স না পরে, social distancing এর তোয়াক্কা না করে হাতির ঝিলে ঈদ আনন্দে মাতোয়ারা হয়েছেন, গিজ গিজ করে লঞ্চ ও ফেরিঘাটে গেছেন একটি ঈদও বিসর্জন দিতে পারবেন না বলে —তাদের কাছে কিছু জিজ্ঞাসা।

১. আপনারা কি জানেন A symptomatic হলে কোনও লক্ষণ থাকে না এবং সংক্রমিত হবার ১৫/১৮ দিন পর যখন লক্ষণ প্রকাশ পাবে, ততক্ষণে বহু মানুষকে আপনারা সংক্রমিত করে ফেলেছেন!

২. যারা সরকার ঘোষিত ছুটি উপভোগে ব্যস্ত ছিলেন কেনাকাটায়, তারা যদি অভাবে আছেন বলে interview দেন, আমার প্রশ্ন, অভাবে শপিং করছেন কিভাবে?

৩. জরুরি অবস্থা ঘোষণা করে ৩ মাস পর ধীরে ধীরে অবস্থা দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া যেত না?

আমি ডাক্তার নই। কিন্তু বুঝে চুপ থাকা হয় না। এটা আমার দোষ এবং এই দোষ আমার গর্ব। এত মৃত্যু দেখে চুপ থাকতে পারছি না। Brazil -কে হাল্কাভাব দেখাবার খেসারত দিতে হচ্ছে। এমনটি হবে- সেই অপেক্ষায় কি আমরা! তাই বার বার লিখছি, লিখে’ই যাচ্ছি…….। (ফেইসবুক থেকে সংগৃহীত)।

লেখক: সাবেক তথ্য প্রমিতন্ত্রী। সভাপতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading