করোনায় সস্ত্রীক বিএনপি নেতা রেজ্জাক খান আক্রান্ত

করোনায় সস্ত্রীক বিএনপি নেতা রেজ্জাক খান আক্রান্ত

উত্তরদক্ষিণ বুধবার ২৭ মে ২০২০। ২১:০৫

সস্ত্রীক বিএনপি নেতা রেজ্জাক খান করোনায ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির এই নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও তার আইনজীবী।

আব্দুর রেজ্জাক খান এবং তার স্ত্রী মমতাজ বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

৮০ বছর বয়সী রেজ্জাক ও ৭০ বছর বয়সী মমতাজ রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল সুত্রে জানা যায়, গত ২০ মে অ্যাডভোকেট আব্দুর রেজ্জাক খানের করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শ্বাসকষ্ট শুরু হওয়ায় গতকাল তাকে হলি ফ্যামিলি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার স্ত্রীকেও হাসপাতালে ভর্তি কয়রা হয়েছে।

১৯৬৪ সালে ঢাকা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন আব্দুর রেজ্জাক খান। ১৯৬৭ সালে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এক সময় তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন। ঢাকা আইনজীবী সমিতির সভাপতিও ছিলেন তিনি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading