গণহত্যাকারী, চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা: আসিফ

গণহত্যাকারী, চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা: আসিফ


উত্তরদক্ষিণ। সোমবার (২৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:৩০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুধুমাত্র গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী ও চাঁদাবাজ ছাড়া সবার জন্য এনসিপির দরজা খোলা।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর বাংলামোটর দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণে নবাগত সদস্যদের সংবর্ধনা ও সমসাময়িক বিষয়ে কথা বলার সময় তিনি একথা বলছেন।

আসিফ বলেন, সামনের নির্বাচনগুলোতে একটা ভোটও নষ্ট হতে দেয়া হবে না, কেন্দ্রগুলোতে কড়া নজরদারি থাকবে।

তিনি বলেন, সরকার প্রধান সব কিছুর সমাধানে কার্ডে দিচ্ছেন, তাহলে ক্যাম্পাসগুলোসহ দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে তার থেকে মুক্তি পেতেও একটি করে কার্ড দেয়া হোক।

এনসিপি নেতা বলেন, সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে তাদের অর্থনৈতিক সেক্টরগুলোর ক্রাইসিস মোকাবিলা করার জন্য, আবার বলছে এটাকে ছাপানো বলা যাবে না, তাহলে কি ফটোকপি বলা হবে?

তিনি জানান, শক্তিশালী সংগঠন গড়ে তোলার দিকে নজর দিচ্ছে এনসিপি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading