নতুন ১৭৬৪ জনসহ আক্রান্ত ৪৪৬০৮। মোট মৃত্যু ৬১০, সুস্থ ৯৩৭৫
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৪:৪০
দেশে নতুন করোনাভাইরাসে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬১০ জন। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন। মোট আক্রান্ত সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ হাজার ৬০৮ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৬০ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৩৭৫ জনে।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে শনিবার (৩০ মে) নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সবশেষ এ তথ্য তুলে ধরেন। এসময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৯ হাজার ৯৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

