গণপরিবহনের ভাড়া বাড়ছে ৮০%!

গণপরিবহনের ভাড়া বাড়ছে  ৮০%!

উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৫:২০

করোনা পরিস্থিতির সময় গণপরিবহনের ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকায় ভাড়া বাড়ানোর এই সুপারিশ করে রাষ্ট্রয়াত্ত সংস্থাটি।

শনিবার (৩০ মে) সকালে সংস্থাটির ভাড়া সমন্বয় বিষয়ক কমিটি এক বৈঠকে এই সুপারিশ করে। সুপারিশগুলো লিখতভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিআরটিএ চেয়ারম্যান মো. ইউছুব আলী মোল্লা (অতিরিক্ত সচিব) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

মো. ইউছুব আলী মোল্লা বলেন, ‘৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরিবহনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে একটি করে সিট ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে। অর্থাৎ যেখানে ৫০ সিট রয়েছে সেখানে ২৫ জন যাত্রী পরিবহন করবে। এতে যাত্রী সংখ্যা অর্ধেকে নেমে আসবে। এই ক্ষেত্রে যাত্রী সংখ্যা কমলেও পরিবহন ব্যয় কিন্তু একই থেকে যাচ্ছে। আর এই খরচটা কিন্তু কাউকে না কাউকে বহন করতেই হবে। তা না হলে পরিবহন চালানো যাবে না।’

বিআরটিএ চেয়ারম্যান আরও বলেন, ‘পরিবহন মালিকদের দাবি ছিল যাত্রী সংখ্যা যেহেতু কমছে তাই ভাড়া ১০০ ভাগ বাড়ানোর জন্য। আমরা সেটা না করে ৮০ ভাগ ভাড়া বাড়ানোর সুপারিশ করেছি। এই ভাড়া সবধরণের পরিবহনের জন্য প্রযোজ্য হবে। সরকার যদি এটি কার্যকর করে তাহলে পরিবহনগুলোকে তাদের পূর্বে ভাড়ার যে দর ছিল সেই দর থেকে ৮০ ভাগ বাড়াবে।’

এর আগে গত ২৮ মার্চ দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার জন্য আট জন জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে দায়িত্ব দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরই মধ্যে সেই কমিটি গণপরিবহন পরিচালনার জন্য বেশ কিছু কারিগরি নির্দেশনা তৈরি করেছে। তথ্য সহায়তা বাংলাট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading