এসএসসি’র ফল জানা যাবে যেভাবে
উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। ০৯:২২
এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। তবে মাধ্যমিকের ফল পেতে এর মধ্যে যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন, ফল প্রকাশের সঙ্গে সঙ্গে তাদের মোবাইলে এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
এসএসসির ফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করতে যেকোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করতে হবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা বোর্ড হলে Dha লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। দাখিল হলে DHA লিখে একইভাবে এসএমস করতে হবে। ফল প্রকাশ হলেই ফিরতি এসএমএসে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীর ফল জানানো হবে।
ফল প্রকাশের পরেও যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ফল পাওয়া যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়।
এসএসসি’র ফল জানতে SSC লিখে একটি স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
SSC স্পেস (Board Name প্রথম ৩ অক্ষর) স্পেস (Roll No.) স্পেস 2020 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
উদাহরণ, ঢাকা বোর্ডের ফল জানতে এভাবে এসএমএস করতে হবেঃ
SSC DHA (Roll No.) 2020 >> 16222
দাখিলের ফল পেতে Dakhil লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠিতে হবে।
Dakhil স্পেস Mad স্পেস (Roll No.) স্পেস 2020 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
উদাহরণ: Dakhil Mad (Roll No.) 2020 >> 16222
কারিগরি বোর্ডের এসএসসির ফল পেতে SSC লিখে একটি স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২০ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।
SSC স্পেস Tec স্পেস (Roll No.) স্পেস 2020 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।
উদাহরণ: SSC Tec (Roll No.) 2020 >> 16222
মোবাইলে এসএমএসের পাশাপাশি নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।
এছাড়া জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) ই-মেইলে কেন্দ্র ও প্রতিষ্ঠানের ফল পাওয়া যাবে।
প্রয়োজনে ডিসি ও ইউএনও’র অফিস থেকে ফলাফলের হার্ডকপি সংগ্রহ করা যাবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

