আজ নয়, ভাড়া বৃদ্ধির জটিলতায় বাস-মিনিবাস চলবে আগামীকাল থেকে

আজ নয়, ভাড়া বৃদ্ধির জটিলতায় বাস-মিনিবাস চলবে আগামীকাল থেকে
বাসস্ট্যান্ড । ফাইল ছবি

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। ০৮:৩৩

করোনা ভাইরাসের জনিত টানা ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে আজ রোববার (৩১ মে) থেকে যাত্রীবাহী বাস-মিনিবাস সহ গণপরিবহন চালুর সরকারী নির্দেশ ও অনুমতি থাকা সত্বেও মালিকেরা যাত্রীবাহী বাস-মিনিবাস একদিন পর থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।

সরকারের নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে বাস-মিনিবাস চালানোর জন্য ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে, তার সুরাহার পরেই রাস্তায় গাড়ি নামাতে চাইছেন মালিকরা। জোটবদ্ধ মালিকেরা অজুহাত হিসেবে দীর্ঘ দিন বন্ধ থাকা গাড়ি মেরামতের কথা বলছে। তাদের দাবি, মেরামতের জন্য সময় লাগবে।

গতকাল শনিবার (৩০ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্মকর্তাদের সঙ্গে মালিকদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বিআরটিএর পরিচালক লোকমান হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। বাস-মিনিবাস ১ জুন থেকে চলাচল করবে।

মালিক সংগঠনের একজন নেতা জানান, বিআরটিএর বৈঠকে বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এটা মন্ত্রণালয় থেকে অনুমোদনের ব্যাপার আছে। কাগজপত্র না থাকলে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে একটা ঝামেলা হতে পারে। এ কারণে (৩১ মে) অনুমোদন পেলে পরের দিন (০১ জুন) থেকে গাড়ি চলবে।

সোমবার (০১ জুন) থেকে গাবতলী থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটের বাস চলাচল শুরু হবে।

এদিকে বাস-মিনিবাস চালুর ঘোষণায় স্বস্তি এসেছে পরিবহন মালিক- শ্রমিকদের মধ্যে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading