এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৭ %

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৮২.৮৭ %
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০২০

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১১ঃ৪৪

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবছর ৮২.৮৭% শিক্ষার্থী পাস করেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (৩১ মে) সকালে গণভবন থেকেমাধ্যমিকের ফল প্রকাশ করেন। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল ঘোষিত হলেও করোনাভাইরাস জনিত জটিলতার কারণে এ বছর সেটা সম্ভব হয়নি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ২০২০-মে-৩১

প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরের মধ্য দিয়ে সারা দেশের প্রায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান হল।

এরপর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তন থেকে ফেইসবুক লাইভে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপুমণি।

এবার ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন পাস করেছে।

নয়টি সাধারণ বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ৫১ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৭১ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

এবারও পাসের হারে এগিয়ে আছে ছাত্রীরা। ছাত্রদের পাসের হার যেখানে ৮১ দশমিক ৬৩ শতাংশ, সেখানে ছাত্রীদের মধ্যে ৮৪ দশমিক ১০ শতাংশ পাস করেছে।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১০ লাখ ২১ হাজার ৪৯০ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ লাখ ৩৩ হাজার ৮৯২ জন।
 
আর ১০ লাখ ১৮ হাজার ৫৩৮ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছেন ৮ লাখ ৫৬ হাজার ৬৩১ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। ২০২০-মে-৩১

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতিতে মাধ্যমিকের ফল ঘোষণা করা হচ্ছে বলে ফল প্রকাশের দিন কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত না হতে শিক্ষার্থীদের আগেই নির্দেশ দেওয়া হয়েছে।

এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। তাই ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অফিসও বন্ধ রাখতে বোর্ডগুলোর পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।

প্রধানমন্ত্রীর কাছে এসএসসি’র ফল হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার (৩১ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাধ্যমিকের ফল প্রকাশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয় থেকে অনলাইনে পরীক্ষার ফলের সংক্ষিপ্ত সার প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন। শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ সময় উপস্থিত ছিলেন।

ফল প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সেই শিক্ষা দিতে হবে যেন তা দেশ ও মানুষের কল্যাণে লাগে। তিনি বলেন, কারণ ছাত্র-ছাত্রীরাই লেখাপড়া শিখে বাংলাদেশেকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে তাঁর সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ফল প্রকাশ করেন।
সারাদেশে গড় পাশের হার ৮২ দশমিক ৮৭।

এ সময় শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে অন্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং পিএমও সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও গণভবন প্রান্তে উপস্থিত ছিলেন। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ফলাফলে এবারও ‘ইতিবাচক সূচক’ লক্ষ্য করা গেছে। তবে ফলাফলের বিস্তারিত প্রকাশ করেননি তিনি।

এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন।

এ বছর সারাদেশ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪০ হাজার ২৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

গত বছর ১০টি শিক্ষা বোর্ডে এসএসসিও সমমানের পরীক্ষায় ২১ লাখ ২৭ হাজার ৮শ’১৫ অংশগ্রহণ করে ১৭ লাখ ৪৯ হাজার ১শ’ ৬৫ জন কৃতকার্য হয়। পাশের হার ছিল ৮২দশমিক ২০।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading