করোনায় এনটিভি’র অনুষ্ঠান প্রধানের মৃত্যু

করোনায় এনটিভি’র অনুষ্ঠান প্রধানের মৃত্যু

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৬:১৫

এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান মোস্তফা কামাল সৈয়দ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৩১ মে) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে
সিনিয়র সাংবাদিক মোস্তাহিদ ফারুকী নিশ্চিত করেছেন।

এদিকে, এনটিভির এক প্রতিবেদনে বলা হয়, মোস্তফা কামাল সৈয়দের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী ও এনটিভি পরিবার। প্রতিবেদনে বলা হয়, রোববার দুপুর দেড়টার দিকে মোস্তফা কামাল সৈয়দ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এনটিভির অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন বলেন, ‘গত ১১ মে মোস্তফা কামাল সৈয়দ অসুস্থ হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। তিনি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

মোস্তফা কামাল সৈয়দ একসময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) উপমহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী কণ্ঠশিল্পী জিনাত রেহেনা। ছেলে আমেরিকা প্রবাসী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading