বাসভাড়া বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেখছেন রিজভী

বাসভাড়া বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেখছেন রিজভী

উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৮:৫০

করোনাভাইরাস মহামারিতে অর্থনৈতিক সংকটের মধ্যে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে সরকারের ‘মরার ওপর খাঁড়ার ঘা’ নীতি আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রবিবার (৩১ মে) দুপুরে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।

এর আগে মহামারির মধ্যে সামাজিক দূরত্বের বিধি নিশ্চিতে কম যাত্রী তুলতে হবে বলে মালিকদের ক্ষতি পোষাতে বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে সরকার। যদিও মালিকদের দাবিতে ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছিল বিআরটিএ। তবে বর্ধিত বাসভাড়ার সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দুপুরে ইন্টারনেটে এই ভার্চুয়াল ব্রিফিংয়ে যোগ দেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading