নাগরপুরের এসিল্যান্ড তারিন মসরুর করোনায় আক্রান্ত

নাগরপুরের এসিল্যান্ড তারিন মসরুর করোনায় আক্রান্ত
এসিল্যান্ড তারিন মাসরুর ০০১

এসিল্যান্ড তারিন মাসরুর

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১২:১১

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সহকারী কমিশনার/ভূমি (এসিল্যান্ড) তারিন মসরুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৩১ মে) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এসিল্যান্ড তারিন মসরুর গত বুধবার (২৭ মে) জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। পরের দিন বৃহস্পতিবার পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হয়।

ঢাকা থেকে রবিবার (৩১ মে) রাতে টেস্ট রিপোর্ট আসলে তার করোনা পজিটিভ জানা যায়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading