২৩৮১ জন নতুন আক্রান্তসহ মোট আক্রান্ত ৪৯,৫৩৪, মোট মৃত্যু ৬৭২

২৩৮১ জন নতুন আক্রান্তসহ মোট আক্রান্ত ৪৯,৫৩৪, মোট মৃত্যু ৬৭২

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১৪:৪৫

একদিনে আরও ২২ জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭২ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি পরীক্ষাগারে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৩৮১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৩৪ জনে।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৮১৬ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১০ হাজার ৫৯৭ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading