এক্সিম ব্যাংকের নজরুল মজুমদার সপরিবারে করোনায় আক্রান্ত

এক্সিম ব্যাংকের নজরুল  মজুমদার সপরিবারে করোনায় আক্রান্ত
নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংক নাসা গ্রুপ

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ০৪:৩৭

স্ত্রী, পুত্র ও পুত্রবধূসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

নজ্রুল মজুমদার ছাড়া করোনা আক্রান্ত অন্যরা হলেন নাসরিন ইসলাম, ওয়ালিদ ইবনে ইসলাম ও ছেলের স্ত্রী।

দেশের অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী ও নাসা গ্রুপের কর্ণধার। এ ছাড়াও ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসেরও (বিএবি) চেয়ারম্যান তিনি।

নজরুল মজুমদারের স্ত্রী নাসরিন ইসলামও এক্সিম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক।

এক্সিম ব্যাংক সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে নজ্রুল মজুমদার সহ তার পরিবারের চার সদস্যের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ ‘পজিটিভ’ ধরা পড়ে।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও তার স্ত্রী মহাখালী ডিওএইচএসের নিজের বাসায় চিকিৎসা নিচ্ছেন। ছেলে ওয়ালিদ ইবনে ইসলাম এবং ছেলের স্ত্রী আনোয়ার খাঁন মডার্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নজ্রুল মজুমদার ও তার স্ত্রীর অবস্থার উন্নতির দিকে।

তবে বাসায় চিকিৎসা নিয়েও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শনিবার পুত্র ও পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ পরিবারের মালিকানাধীন নাসা গ্রুপের মূল বিনিয়োগ বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার বাজারে। এ ছাড়াও আবাসন, শিক্ষা ও পর্যটন খাতে নাসা গ্রুপের ব্যবসা রয়েছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading