সুন্দরগঞ্জে সামাজিক দুরত্ব না মেনে বিদ্যুৎ বিল দিচ্ছে গ্রহকরা

সুন্দরগঞ্জে সামাজিক দুরত্ব না মেনে বিদ্যুৎ বিল দিচ্ছে গ্রহকরা

উত্তরদক্ষিণ সোমবার ০১ জুন ২০২০। ১৯:৩৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে মানা হচ্ছে না সরকারি আদেশ। নেই কোন সামাজিক দুরত্বের বালাই, গাদাগাদি করে বিল দিচ্ছে করছে গ্রাহকরা। মহামারী করোনা সংকটে দীর্ঘ সারির লাইনে দাড়িয়ে বিল জমা দেয়ার বিষয়টি সচেতন মহলের মনে দেখা দিয়েছে নানাবিধ সংশয়।

দীর্ঘদিন থেকে ব্যাংক সমূহে বিদ্যুৎ বিল না নেয়ার কারণে বিড়ম্বনায় পড়েছে গ্রাহকরা। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সেচ, আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহক রয়েছে ৮৫ হাজার।

করোনার কারণে ২-৩ মাস বিল দিতে পারেনি অনেকেই। বিলম্ব মাশুলের ভয়ে গ্রাহকরা বিল জমা দিতে হুমরি খেয়ে পড়েছে। সোমবার (১লা জুন) সরেজমিনে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায়, কমপক্ষে দেড় হাজার গ্রাহক বিল জমা দেয়ার জন্য একত্রিত হয়েছে। গ্রাহকরা গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাড়িয়ে বিল জমা দেয়ার জন্য
অপেক্ষা করছেন। সেখানে মানা হচ্ছে না কোন সামাজিক দূরত্ব এবং অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।

বামনডাঙ্গা থেকে বিল দিতে আসা গ্রাহক জাহিদ হাসান জীবন বলেন, বিল জমা দেয়ার জন্য সকাল ১০টায় এসেছি। প্রায় ২ ঘন্টা দাঁড়িয়ে থেকেও বিল জমা দিতে পারিনি। আজ বিল না দিয়েই ফিরে যাচ্ছি। ইতোপূর্বে ব্যাংকে গিয়ে ছিলাম বিল নেয়নি।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সুন্দরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মিলন কুমার কুন্ড জানান, অনেকবার গ্রাহকদের গাদাগাদি করে না দাঁড়ানোর জন্য তাগাদা দেয়া হয়েছে। কিন্তু গ্রাহক তা মানছে না।

অফিসে মাত্র ২ জন ক্যাশিয়ার ছাড়াও আরো ২ জনকে বিল নেয়ার জন্য বসানো হয়েছে। তারপরও গ্রাহকদের উপছে পড়া ভীড়। ব্যাংক এবং মোবাইলের মাধ্যমে বিল প্রদানের কথা বলা হলেও তা দিচ্ছে না। উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান জানান, বিষয়টি আমার জানা ছিল না। অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading