নীলফামারীতে বজ্রপাতে যুবক নিহত
উত্তরদক্ষিণ সোমবার ০২ জুন ২০২০। ১৩:২৬
জেলা সদরে মজিদুল ইসলাম (৩৩) নামে এক যুবক কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক গৃহবধু সহ ৩ জন আহত হয়েছেন। গতকাল সোমবার (১জুন) বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বালাপাড়া গ্রামে।নিহত যুবক একই গ্রামের সহির উদ্দিনের ছেলে।
বজ্রপাতে আহতরা হলো কুন্দপুকুর ইউনিয়নের পাটকামড়ী গ্রামের শ্যামল চৌধুরীর স্ত্রী দীপা(২০), রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আব্দুল আউয়াল(১৬) ও টুপামারী ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মইনুল ইসলামের ছেলে রুবেল (২২)। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে,ঘটনার সময় নিহত ও আহতরা বাড়ির বাহিরে কৃষি কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় বজ্র সহ বৃস্টি সহ প্রচন্ড বজ্রপাত ঘটলে তারা হতাহত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সদর থানার ওসি মোমিনুল ইসলাম।

