লক্ষ্মীপুরে মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উত্তরদক্ষিণ সোমবার ০২ জুন ২০২০। ১৩:৫০

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার কমলনগরে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। (০১ জুন ) সোমবার রাতে পুলিশ উপজেলার নবীগঞ্জ এলাকার অদূরে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করেন।

পুলিশ জানান, সন্ধ্যায় নদীর স্রোতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, উদ্ধার হওয়া লাশটি চার থেকে পাঁচদিন আগের হতে পারে। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে শার্ট ও হাফ প্যান্ট রয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading