ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অটো ড্রাইভারের মৃত্যু
উত্তরদক্ষিণ বুধবার ০৩ জুন ২০২০। ১৪:১৫
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে হৃদয় নামে এক অটো ড্রাইভারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ রেল স্টেশনের উত্তরে ভাঙ্গাব্রীজ এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এ দুর্ঘটনা ঘটে। সহকারি স্টেশন মাষ্টার সুজন জানান, দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর পঞ্চগড় ট্রেনে ধাক্কা লাগে
একটি অটো চার্জারের এবং ঘটনাস্থলেই অটো চালকের মৃত্যু হয়।
নিহতের কাছে থাকা ট্রেড লাইসেন্সে ঠাকুরগাঁও পৌরসভা এবং সেখানে মালিকের
নাম একেএম হৃদয় পিতা মৃত হাবিবুল্লাহ, সাং ঘোষপাড়া, ঠাকুরগাঁও
উল্লেখ রয়েছে। লাইসেন্স নম্বর ১৭৪৬ এবং সিরিয়াল নম্বর ৬০৪৬। তবে তার
বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

