ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রওশন

ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রওশন

উত্তরদক্ষিণ বুধবার ০৩ জুন ২০২০। ১৪:০৯

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগ জেলা কমিটির অর্থ সম্পাদক ও চালকল মালিক সমিতির নেতা রওশন আলী (৬০)’র মৃত্যু হয়েছে।এছাড়াও আক্রান্ত রয়েছেন তার স্ত্রী, ছেলে ও ছেলের বৌ।

এর আগে গতকাল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর পিসিআর
ল্যাবে তিনিসহ তার পরিবারের চারজনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ৭ টার দিকে তার অবস্থার অবনতি হলে উন্নত
চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথে খোচাবাড়ী নামক এলাকায় রাত ৮টার
দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

মৃত রওশন আলী ঠাকুরগাঁও পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের মুসলিমনগর
এলাকার মৃত-হবিবর রহমানের ছেলে , জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক
সম্পাদক ও শহরের একজন বিশিষ্ট চাল ব্যবসায়ী।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল
সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।তিনি বলেন, সোমবার তিনিসহ তার
পরিবারের চারজনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর বাড়ীতে থেকেই
তাকে চিকিৎসা প্রদান করা হচ্ছিলো। মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি
হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে
খোঁচাবাড়ী নামক এলাকায় রাত ৮ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এ
নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। এর আগে গত
২৪ মে জেলার রাণীশংকৈলে মারা যান আমেনা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২২ ।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন জানান, তাকে
স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার রাতেই ইসলামী রীতি অনুযায়ী সদর উপজেলার
প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের তত্ত্ধসঢ়;বাবধানে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
রওশন আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি
সাদেক কুরাইশী ও জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ
হাসান রাজু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading