সৈয়দপুরে ৩ দিনে ৩ মৃত্যু, নমুনা প্রদানকারীদের অবাধ চলাচল

সৈয়দপুরে ৩ দিনে ৩ মৃত্যু, নমুনা প্রদানকারীদের অবাধ চলাচল

উত্তরদক্ষিণ বুধবার ০৩ জুন ২০২০। ১৮:৪০

নীলফামারীর সৈয়দপুরে করোনা উপসর্র্গ নিয়ে পর পর তিন দিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের করোনা পজিটিভ রেজাল্ট এসে মৃৃত্যুর পরদিন। এছাড়া অনেকেই জ্বর- স্বর্র্দিসহ নানা সমস্যায় ভুগছেন। এতে করে করোনা নিয়ে সচেতন মহলের মাঝে সৈয়দপুরের ভবিষ্যত নিয়ে আশংকা দেখা দিয়েছে। গত ১ জুন ৫ জনের করোনা পজেটিভ সনাক্ত হওয়ার পরও শহরজুড়ে মানুষের অবাধ চলাচল ও জমায়েত এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার ক্ষেত্রে অসচেতনতা ভাবিয়ে তুলেছে প্রশাসনসহ দায়িত্বশীল কর্র্তৃপক্ষকে। বিশেষ করে মাক্স ব্যবহারের ক্ষেত্রে চরম উদাসীনতায় আগত দিনগুলো আরও ভয়ংকর রূপ হওয়ার সমুুহ আশংকা রয়েছে।

সৈয়দপুরে এ পর্র্যন্ত ২৩ জনের করোনা সনাক্ত হয়েছে এবং ৩ জন উপসর্র্গ নিয়ে
মারা গেছেন। মৃৃত্যু বরণকারী ৩ জনের মধ্যে শহরের নয়াটোলা মহল্লার স্বর্র্র্ণ
ব্যবসায়ী সাইদুজ্জামান সাহিদের মৃৃত্যুর পরদিন করোনা পজিটিভ রেজাল্ট
এসেছে। অন্যদের রেজাল্ট এখনও আসেনি। এরা হলো শহরের রাসূূলপুরের শাহানাজ
নামে এক মহিলা। যিনি গত ২ জুন মঙ্গলবার মারা গেছেন এবং ৩ জুন বুধবার মারা
গেছেন কুন্দল পূর্ব পাড়ার আব্দুল করিম ওরফে লালু।

এক্ষেত্রে সবচেয়ে বেশি ভীতির বিষয় হয়ে দাঁড়িয়েছে উপসর্গ নিয়ে ভুুক্তভোগী
ব্যক্তিগুলোর নমুনা সংগ্রহ সর্বত্মকভাবে হচ্ছেনা। যে কারণে সনাক্ত করার ক্ষেত্রে
অপর্যাপ্ততার কারণে সঠিক তথ্য পাওয়া যাচ্ছেনা। পাশাপাশি যাদের নমুনা সংগ্রহ
করা হচ্ছে তাদের টেস্ট রেজাল্ট আসতে বিলম্ব নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার
সৃষ্টি করছে।

এদিকে যাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে তাদের রেজাল্ট আসা পর্যন্ত তদারকির মধ্যে
রাখার ক্ষেত্রে কর্র্তৃপক্ষের অবহেলার চিত্র উঠে আসছে। এজন্যই নমুনা প্রদানকারী
সরকারী হাসপাতাালের স্বাস্থ্য কর্র্মচারী জাফর আলী পরিবার পরিজন নিয়ে সৈয়দপুর
থেকে বগুড়ায় বাস যোগে পালিয়েছেন। আরেকজন উপজেলার দক্ষিণ সোনাখুলির
আদম আলী বাড়ি থেকে বের হয়ে অটো নিয়ে শহরে এসে বাজার করেছেন, দন্ত
চিকিৎসকের কাছে গিয়ে দাঁত তুলেছেন, ব্যাংক থেকে টাকা তুলেছেন।

পরবর্তীতে যাদের রেজাল্ট পজিটিভ এসেছে। এভাবে সন্দেহজনক ব্যক্তিরা চরম
অবিবেচকের মত হাট-বাজারসহ সর্বত্র ঘুরাঘুরি করে চলেছেন। এ নিয়ে
সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চললেও কঠোর কোন পদক্ষেপ নেই
প্রশাসনের পক্ষ থেকে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading