করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আরও অনুদান

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আরও অনুদান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ০৪ জুন ২০২০। ১৫:০৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় তাঁর ত্রাণ ও কল্যাণ তহবিলে আরো ২৪ সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং চার ব্যক্তির নিকট থেকে অনুদান গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবল গণভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমওতে) অনুষ্ঠিত এই অনুদান গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। তাঁর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে পিএমওতে অনুদানের চেক গ্রহণ করেন।

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতায় এগিয়ে আসা সংস্থা এবং ব্যক্তিবর্গকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এ সময় বলেন, ‘সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ অবশ্যই এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পারবে।’

তাঁর সরকারের সময়োচিত এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের ফলেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের করোনা পরিস্থিতি ভাল অবস্থায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
শেখ হাসিনা এই করোনা পরিস্থিতে দেশের জনগণের দুঃখ কষ্ট লাঘবে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখায় তাঁর সরকারের অবস্থানও এ সময় পুনর্ব্যক্ত করেন।

যেসব সংস্থা এবং ব্যক্তিবর্গ অনুদান দিয়েছেন তাঁরা হচ্ছেন- মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন কর্তৃপক্ষ, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড, বাংলাদেশ লিজিং এন্ড ফিন্যান্স কোম্পানীজ এ্যাসোসিয়েশন, আইপিডিসি ফিন্যান্স লি., লংকা-বাংলা ফিন্যান্স লি., উত্তরা ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি., বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর, জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লি এবং দিএমএস চেক্সটাইল লি, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আলিবাবা এন্ড জ্যাক মা ফাউন্ডেশন,ফ্যাশন গ্লোব গ্রুপ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফর্মেশন সার্ভিস, সৎসঙ্ঘ হেমায়েতপুর, পাবনা এবং পিপিএস পাইপ ইন্জাস্ট্রিজ লি।

একই সঙ্গে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মাদ শাহাবুদ্দিন চুপ্পু এবং গাইনি বিশেষজ্ঞ ডা. রাফা ইসলাম, বারডেম’র মেডিকেল অফিসার ডা. সোনিয়া জামিন প্রিত এবং জেডএইচ শিকদার মেডিকেল কলেজের প্রভাষক ডা. সাদিয়া আহমেদও অনুদান প্রদান করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ সময় উপস্থিত ছিলেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading