বাস ভাড়া ৬০ শতাংশের বেশি আদায় ও স্বাস্থ্যবিধি লংঘন নিয়ে সেতুমন্ত্রীর ক্ষোভ

বাস ভাড়া ৬০ শতাংশের বেশি  আদায় ও স্বাস্থ্যবিধি লংঘন নিয়ে সেতুমন্ত্রীর ক্ষোভ
সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ : শুক্রবার ০৫ জুন ২০২০ । আপডেট ১৫ঃ৫৪

করোনা মহামারীর মধ্যে সরকারের বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর পর তার চেয়েও বাড়তি ভাড়া আদায় ও যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে তিনি সংশ্লিষ্টদের সমালোচনা করেছেন ।

করোনাভাইরাসের মহামারীর মধ্যে সরকারের বাসের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর অনুমতি দিয়েছে এই শর্তে যে ৫০ শ্তাংশের বেশি যাত্রী নেয়া যাবে না। তারপরও পরিবহন সংশিল্টরা বাড়তি ভাড়া আদায় করছে এবং ৫০ শ্তাংশের বেশি যাত্রী বহন করছে। এমনকি পরিবহন কর্মী বা যাত্রী কেউ-ই ঠিক মত স্বাস্থ্যবিধি মেনে চলছে না।

ওবায়দুল কাদের বলেন,গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা এবং ভাড়া বৃদ্ধি নিয়ে জনগণ সমালোচনামুখর। এমত অবস্থায় অতিরিক্ত ভাড়া আদায় এবং অর্ধেক আসনের বেশি যাত্রী উঠানো সংশ্লিষ্টদের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল।

শুক্রবার (০৫ জুন) সকালে সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির করোনাভাইরাসের সংক্রমণ রোগ ও চিকিৎসা সহায়তা নিয়ে অনলাইন প্রশিক্ষণে যুক্ত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের যিনি দলটির সাধারণ সম্পাদক।

বেসরকারি হাসপাতালে করোনা-রোগীদের ভোগান্তি নিয়েও মন্ত্রী কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে পত্র-পত্রিকায় রিপোর্ট আসছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ করছি এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার আহ্বান জানাচ্ছি।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি’র করোনা ভাইরাস বিষয়ক প্রশিক্ষণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ছয়টি পদক্ষেপ নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি।

এই উদ্যোগের প্রশংসা করে উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক হোসেন মনসুর, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর সহ উপ কমিটির সদস্যগণ এবং প্রশিক্ষণার্থীদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান আপনারা অনলাইনে প্রচার বা ডিসেমিনেশনের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন। প্রযুক্তির সহায়তায় পৌঁছে যান প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। জেলায় উপজেলায় ছড়িয়ে দেয়ার আহবান জানান।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading