গত ২৪ ঘন্টায় করোনাঃ মৃত্যু ৩০, আক্রান্ত নতুন ২ হাজার ৮২৮ এবং সুস্থ্য ৬৪৩

গত ২৪ ঘন্টায় করোনাঃ মৃত্যু ৩০, আক্রান্ত নতুন ২ হাজার ৮২৮ এবং সুস্থ্য ৬৪৩

উত্তরদক্ষিণ : শুক্রবার ০৫ জুন ২০২০ । আপডেট ১৫ঃ২৩

করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে আরও ৩০ জন অকালে চলে গেলেন। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১১ জন।

শুক্রবার (০৫ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের, আক্রান্ত হিসেবে নতুন ভাবে চিহ্নিত হয়েছেন কমপক্ষে ২ হাজার ৮২৮ জন এবং সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন কমপক্ষে আরও ৬৪৩ জন।

দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আটশ ছাড়িয়ে গেল। শনাক্ত রোগীর সংখ্যা পেরিয়ে গেল ৬০ হাজার।

সব মিলিয়ে আজ শুক্রবার (০৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে পরীক্ষায়/টেস্টে সংক্রমণ শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে (কমপক্ষে) ৬০ হাজার ৩৯১ জন।

দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে সর্বমোট ৮১১ জন।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৬৪৩ জন। সব মিলিয়ে এ যাবত সুস্থ হলেন সর্বমোট (কমপক্ষে) ১২ হাজার ৮০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা

নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৭ জন পুরুষ, ১৩ জন নারী। এর মধ্যে ১৭ জন হাসপাতালে, ১৩ জন বাড়িতে মারা গেছেন।

তাদের ১১ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন সিলেট বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।

এই ৩০ জনের মধ্যে এক জনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ২ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ বছরের মধ্যে।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৭ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

নমুনা পরীক্ষায় নতুন করে যুক্ত হয়েছে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ।

কক্সবাজার মেডিকেল কলেজ ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে ‘কারিগরি ত্রুটির’ কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

অধ্যাপক নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৩৬৫ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ৯৪৬ জন রোগী।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading