জরুরী ভিত্তিতে ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হচ্ছে, প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন

জরুরী ভিত্তিতে ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হচ্ছে, প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন
জরুরী নিয়োগ । মেডিকেল টেকনোলজিস্ট

উত্তরদক্ষিণ : শুক্রবার ০৫ জুন ২০২০ । আপডেট ২০ঃ৪৯

সরকার স্বাস্থ্য খাতে দ্রুত দক্ষ জনবল বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। সেই ধারাবাহিকতায় সারাদেশে তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় জরুরী ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর অনুমোদনের ফলে স্বাস্থ্য খাতে নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া আরও এগিয়ে গেল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) একটি সূত্র জানিয়েছে, খুব তাড়াতাড়িই এ নিয়োগ শেষ করা হবে। শীর্ষ পর্যায় থেকে সেইভাবে নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, এই অনুমোদনের ফলে বিভিন্ন হাসপাতালে ১২০০টি মেডিকেল টেকনোলজিস্ট (১২তম গ্রেড), মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০টি (১৬তম গ্রেড) এবং কার্ডিওগ্রাফারের ১৫০টি (১৬তম গ্রেড) পদে নিয়োগ হবে।

প্রধানমন্ত্রী আগেই মৌখিক অনুমোদন দিয়েছিলেন। বৃহস্পতিবার (০৪ জুন) চূড়ান্ত অনুমোদন দিলেন। এখন জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর সমন্বিত প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নিয়োগদান করবে।

এরমধ্যে বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন মেডিকেল টেকনোলিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোয় কর্মরত এসব মেডিকেল টেকনোলজিস্টকে সৃষ্ট নতুন পদে নিয়মিত নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

কোভিড-১৯ মহামারী শুরুর পর দেশের বিভিন্ন গবেষণাগারে নমুনা পরীক্ষার পরিমাণ বেড়ে যায়। বর্তমানে দেশের ৫২টি গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে। দক্ষ লোকবলের অভাবের কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল।

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় সম্প্রতি ছয় হাজার নার্স এবং দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মে ভিডিও কনফারেন্সে তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ঘোষণা দেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading