ভার্চুয়াল কোর্ট : নিম্ন আদালতে ২৭ হাজার ৪৮০ আসামির জামিন

ভার্চুয়াল কোর্ট : নিম্ন আদালতে ২৭ হাজার ৪৮০ আসামির জামিন
আইন আদালত । আদেশ

উত্তরদক্ষিণ : শনিবার ০৬ জুন ২০২০ । ১৩:০৪

সুপ্রিমকোর্টের নির্দেশনা অনুসারে সারা দেশে অধস্তন আদালতে গত ১৫ কার্যদিবসে ভার্চুয়াল কোর্ট শুনানির মাধ্যমে ২৭ হাজার ৭’শ ৮০ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে। সুপ্রিমকোর্টের অফিসিয়াল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

সারাদেশে অধস্তন আদালতে প্রথম ১০ কার্যদিবসে ভার্চুয়াল শুনানিতে ৩৩ হাজার ২’শ ৮৭টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে শুনানি শেষে ২০৯৩৮ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

ঈদের ছুটির পর গত ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ১৪,৩৪০ টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬,৫৪২ জন আসামির জামিন মঞ্জুর হয়েছে।

আদালতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বিচারকাজ চালানোর বিষয়ে অধ্যাদেশ জারির প্রেক্ষিতে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি করতে গত ১০ মে নির্দেশনা দিয়েছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।

সে অনুযায়ী এরপর থেকে দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়ালী জামিন আবেদনের শুনানি শুরু হয়।

গত ১২ মে থেকে গত ২০ মে পর্যন্ত দেশে শিশু উন্নয়ন কেন্দ্রসমুহ থেকে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে মোট ২৪৭ জন শিশুর জমিন হয়েছে। জামিন শেষে তাদেরকে অভিভাবকদের হাতে দেয়া হয়।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading