অর্থনৈতিক রিপোর্টারদের পাশে এফবিসিসিআই
উত্তরদক্ষিণ : শনিবার ০৬ জুন ২০২০ । আপডেট ০৭ জুন ২০২৫০ @ ১৭:১২
করোনাভাইরাস প্রতিরোধমূলক সুরক্ষা সামগ্রী নিয়ে অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
কোভিড-১৯ মহামারির মধ্যেও সংবাদকর্মীদের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজ করে যেতে হচ্ছে। সাংবাদিকদের সুরক্ষায় এফবিসিসিয়াই পিপিই, ফেস মাস্ক, হ্যান্ড গ্লাভস ও ফেস শিল্ড দিয়েছে।
শনিবার (০৬ জুন) রাজধানীর মতিঝিল ফেডারেশন ভবনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের হাতে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় শেখ ফজলে ফাহিম বলেন,করোনা মহামারির মধ্যেও সাংবাদিকদের পেশাগত কাজ করতে হচ্ছে। বিশেষ করে জীবন-জীবিকার এই সন্ধিকালে অর্থনৈতিক রিপোর্টাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা যেন নিজেদেরেকে সুরক্ষার মধ্যে থেকে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন,সেই উপলব্ধি থেকে আমরা সাংবাদিকদের পাশে দাঁড়ানোর চেস্টা করেছি।
এফবিসিসিআই করোনায় আক্রান্ত সংবাদকর্মীদের চিকিৎসা সহায়তা প্রদান করবেন বলে তিনি জানান।
সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এফবিসিসিআই পরিচালক সুজিব রঞ্জন দাস,ইআরএফ অর্থ সম্পাদক শাহজাহান সিরাজ সাজু, সদস্য সায়েম টিপু ও নিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।

