র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের করোনা শনাক্ত

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের করোনা শনাক্ত
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

উত্তরদক্ষিণ । রবিবার ০৭ জুন ২০২০ । আপডেট ১৩:২২

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনা (কোভিড-১৯) ভাইরাসে সংক্রমিত হয়েছেন। শনিবার (০৬ জুন) তার ফেসবুক একাউন্টে পোস্ট দিয়ে তিনি নিজেই আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের করোনা শনাক্তের বিষয়ে সারওয়ার আলমের পোস্ট

ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন “কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি। সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।’

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, কয়েক দিন যাবত সারওয়ার আলম খুসখুসে কাশি সহ কিছু সমস্যা অনুভব করছিলেন। দেরি না করে তিনি দ্রুত করোনা টেস্ট করান। গতকাল শনিবার (০৬ জুন) রাতে তিনি রিপোর্ট হাতে পান। টেস্টের ফল পজিটিভ আসে।

সারওয়ার আলম বাসায় থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে আছেন এবং প্রয়োজনীয় চিকিতসা নিচ্ছেন।

এর আগে তার স্ত্রীর টেস্টে করোনা (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তার স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading