২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪২, নতুন শনাক্ত ২ হাজার ৭৩৫, সুস্থ হয়েছেন ৬৫৭

২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৪২, নতুন শনাক্ত ২ হাজার ৭৩৫, সুস্থ হয়েছেন ৬৫৭
স্বাস্থ্য অধিদপ্তরে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা

উত্তরদক্ষিণ : সোমবার ০৮ জুন ২০২০ । ১৪:৫৬

করোনা (কোভিড-১৯) ভাইরাসে গত ২৪ ঘন্টায় (একদিনে) আরও ৪২ জনের মৃত্যুর হল। এরমধ্য দিয়ে দেশে করোনা্ভায মৃতের সংখ্যা দাড়িয়েছে (কমপক্ষে) ৯৩০ জন। গতকালের মত আজও ৪২ জন মারা গেলেন। সরকারী হিসেব মতে এটাই বাংলাদেশে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। পর পর ২ দিন সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেলেন।

২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫০৪ জনে।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৬৫৭ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে উঠলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বিস্তারিত আসছে…

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading