শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে সেচ্ছাসেবক লীগের শোক
উত্তরদক্ষিণ : সোমবার ০৮ জুন ২০২০ । ১৫:৪৮
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে জননেতা আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ’র মা শাহান আরা আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতিতে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মুক্তিযোদ্ধা শাহান আরা আব্দুল্লাহ রোববার (০৭ জুন) রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহে…রাজেউন)।
বিশিষ্ট মহিলা মুক্তিযোদ্ধা শাহান আরা আব্দুল্লাহ ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। তিনি সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন।
পঁচাত্তরের ১৫ আগস্ট কালরাতে তিনি গুলিবিদ্ধ হনঃ
শাহান আরা আব্দুল্লাহ ১৯৭৫ সালের ১৫ অগাস্টে সপরিবারে ( হাসিনা ও রেহানা ব্যতিত) নির্মম হত্যাকান্ডের রাতের একজন চাক্ষুস সাক্ষী। তিনি সেদিন মিন্টো রোডের বাড়িতে ছিলেন। তার চোখের সামনে গুলিতে নিহত হয় তার শিশুসন্তান সুকান্ত বাবু ও তার শ্বশুর (তৎকালীন বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী) আব্দুর রব সেরনিয়াবাত সহ অনেকে। সেদিন শাহান আরা নিজেও গুলিবিদ্ধ হন। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও সারা জীবন সেই নির্মম হত্যাযজ্ঞ আর বিভীষিকাময় রাতের স্মৃতি বয়ে বেড়িয়েছেন।

