আইসিটি বিভাগের ১ হাজার ৫১৭ শূণ্য পদে দ্রুত নিয়োগের জন্য প্রতিমন্ত্রীর নির্দেশ

আইসিটি বিভাগের ১ হাজার ৫১৭ শূণ্য পদে দ্রুত নিয়োগের জন্য প্রতিমন্ত্রীর নির্দেশ
নিয়োগ । কর্মসংস্থান

উত্তরদক্ষিণ বিনোদন : সোমবার ০৮ জুন ২০২০ । ২0:১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের ১ হাজার ৫১৭টি শূণ্য পদে দ্রুত নিয়োগের জন্য নির্দেশ প্রদান করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে তার কার্যালয় থেকে আইসিটি বিভাগের অনলাইন রেভিনিউ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রতিমন্ত্রী চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া অর্থ সাশ্রয়ী, হয়রানি মুক্ত এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ই-রিক্রুটমেন্ট ব্যবস্থা চালু করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক এ. বি. এম আরশাদ হোসেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ’র নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী, ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র মহাপরিচালক মো. রেজাউল করিম উক্ত অনলাইন সভায় সংযুক্ত হন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading