নড়াইলে একদিনে ১৬ জনের করোনা শনাক্ত
উত্তরদক্ষিণ : মঙ্গলবার ০৯ জুন ২০২০ । ১২:২৬
একদিনে নড়াইল জেলায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৬ জন যাদের মধ্যে ১১ জন পুলিশ সদস্য ও ১ জন ব্যাংকার। এদের মধ্যে ৪ জন সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে এসেছেন।
মঙ্গলবার (০৯ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা শনাক্ত হন বলে জেলার সিভিল সার্জন মো. আবদুল মোমেন গণমাধ্যমকে জানিয়েছেন।
এই নিয়ে নড়াইল জেলায় মোট ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হল। তাদের মধ্যে আট চিকিৎসকসহ ১৮ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন দুইজন।
আক্রান্তদের মধ্যে জেলার হাইওয়ে পুলিশের দুই এসআইসহ ১১ সদস্য ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নড়াইল শাখার একজন কর্মকর্তা রয়েছেন।
পুলিশ সদস্যরা জেলা পুলিশের তুলারামপুর ফাঁড়িতে এবং ব্যাংক কর্মকর্তাকে তার বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

