নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নওগাঁয় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
ক্রস ফায়ার । গোলাগুলি । বন্দুক যুদ্ধ

উত্তরদক্ষিণ : মঙ্গলবার ০৯ জুন ২০২০ । ১১:৫০

নওগাঁর পোরশা উপজেলায় পুলিশের ভাষ্য মতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন দুখু (৪২) উপজেলার অনাথপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে। উপজেলার নিতপুরে একটি বাড়িতে থাকতেন তিনি।

নিহত ব্যক্তি একটি ডাকাতদলের প্রধান বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ছয়টি মামলা রয়েছে। একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি।

পোরশা থানার ওসি শাহিনুর রহমান গণমাধ্যমকে জানান, উপজেলার বালিয়াচান্দা ফকিরের মোড় এলাকায় মঙ্গল্বার (০৯ জুন) ভোরে এই গোলাগুলি হয়।

তিনি বলেন, গোপন খবর পেয়ে দেলোয়ারকে সোমবার (০৮ জুন) রাতে নিতপুর থেকে গ্রেপ্তার করে তার সহযোগীদের ধরতে যায় পুলিশ। তখন তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বলে পুলিশের অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করলে ক্রসফায়ারের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘমারা যান দেলোয়ার

 এ সংঘর্ষে পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ১০০ ইয়াবা উদ্ধার করেছে।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading