মানবপাচার ও দুর্নীতির অভিযোগে কুয়েতে আটক এমপি পাপুলদের অপকর্মের দায় সরকার এড়াতে পারবে না: রিজভী

মানবপাচার ও দুর্নীতির অভিযোগে কুয়েতে আটক এমপি পাপুলদের অপকর্মের দায় সরকার এড়াতে পারবে না: রিজভী
বিএনপি.র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । এমপি কাজী শহিদুল ইসলাম পাপুল

উত্তরদক্ষিণ : বুধবার ১০ জুন ২০২০ । ১৬:৩৯

মানবপাচার ও দুর্নীতির অভিযোগে কুয়েতে আটক এমপি পাপুলদের অপকর্মের দায় সরকার এড়াতে পারবে না বলে সাফ জানিয়েছে বিএনপি। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (১০ জুন) দুপুরে ভার্চুয়াল এক সংবাদ ব্রিফিঙে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মানবপাচার ও হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে কুয়েতে এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেপ্তার করা হয়েছে। যা বাংলাদেশের জন্য চরম লজ্জার হলেও সরকারের টনক নড়েনি। দেশের রাজনৈতিক অঙ্গনে অনেকটাই অপরিচিত শুধু পাপুল একাই এমপি হননি, তার স্ত্রীকেও এমপি বানিয়েছেন, যাদের ধনস্ফীতির কোনো বৈধ উৎস জানা যায় না।

মানব ও অর্থপাচারের অভিযোগ লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুল কে সম্প্রতি কুয়েতে গ্রেপ্তার করা হয়েছে। সেদেশের আইন প্রয়োগকারী সংস্থা তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।  তার বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও শ্রমিক শোষণের মত গুরুতর অভিযোগ রয়েছে।

এই বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, “এরা (আওয়ামী লীগ) ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ক্ষমতার উৎস জনগণকেই বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে বিদায় করে পাপুলদের পরিচর্যা করা হয়েছে নিরন্তরভাবে। বিগত ১২ বছরে এদেশে ক্যাসিনো ক্যাপিটালিজমের জন্ম দেয়া হয়েছে এভাবেই। পাপুলদের অপকর্মের দায় সরকার এড়াতে পারবে না।”

অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার

রুহুল কবির রিজভী বলেন, “করোনা সংক্রামণ ও মৃত্যু থামছেই না। সরকারের ব্যর্থতায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। একটি অক্সিজেন সিলিন্ডার, একটি ভেন্টিলেটরের জন্য মানুষ হাহাকার করছে।

তিনি বলেন, প্রতিবছরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে ১০ হাজার কোটি টাকা থেকে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকে।এই বরাদ্দের টাকা দিয়ে যদি স্বাস্থ্যখাতের উন্নতি করা হতো তাহলে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ মুখ থুবড়ে পড়ত না।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading