‘আওয়ামী লীগের সাথে যোগসাজশ করেই ক্ষমতায় বর্তমান সরকার’
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, আপডেট ১১:৩৫
আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে বর্তমান সরকার ক্ষমতায় বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে জুলাই রক্ত ঋণের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারের দোসর ও পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নামে অবশ্যই মামলা করা উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি বলছে মামলা হবে না।
তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের বয়লার মুরগি বলায় তিনি ক্ষমা চেয়ে পার পেয়েছেন। তা না হলে তাকেও ভারতের শিক্ষামন্ত্রীর মতো পদত্যাগ করতে হতো।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান।
ইউডি/রেজা

