করোনায় সারা বিশ্বে মৃত্যু ৪ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত পৌনে ১ কোটি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ১২:০০
নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পৌনে ১ কোটি।
বৃহস্পতিবার (১১ জুন) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, বিশ্বের ২১৫টি দেশে করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৫৯ হাজার প্রায়। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ২০ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ লাখ ৭৮ হাজার ২২৪ জন।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন কভিড-১৯ রোগীর সংখ্যা ৩২ লাখ ৬২ হাজার প্রায়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫৩ হাজার ৮৮৯ জন।

