মাদারীপুরে ট্রাক-নসিমনের সংঘর্ষে নিহত ২

মাদারীপুরে ট্রাক-নসিমনের সংঘর্ষে নিহত ২

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ১১:২৬

মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাক-নসিমনের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। উপজেলার টেকেরহাটের তুলাতলা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কার পর এক নসিমন চালকসহ দুইজনের প্রাণ গেছে।  

নিহতদের পরিছঃ নিহতদের একজন হচ্ছেন মাদারীপুর সদরের মিঠাপুর গ্রামের শাহজাহান মুন্সীর ছেলে নসিমন চালক সোহেল মুন্সী (৩৮)। অন্যজন উত্তর দুধখালী গ্রামের নূর উদ্দিন খলিফার ছেলে পেঁয়াজ ব্যাবসায়ী সেলিম খলিফা (৪৫)।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং ট্রাক ও নসিমনটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মোস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক দ্বীন মোহাম্মাদ।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading