করোনায় মৃত্যু আরও ৩৭, নতুন শনাক্ত ৩১৮৭

করোনায় মৃত্যু আরও ৩৭, নতুন শনাক্ত ৩১৮৭

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ১৪:৪০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৭৮ হাজার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ হাজার ৭৪৭ জন।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading