দুর্গতদের সাহায্যে এগিয়ে এলেন বলিউডের শহিদ কাপুর ও ক্যাটরিনা কাইফ
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১১ জুন ২০২০ । ২১:০৯
করোনা পরিস্থিতিতে দুর্গতদের সাহায্যে ক্যাটরিনা কাইফ ও শাহিদ কাপূর। এই মহামারির কবলে ইন্ডিয়ার সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন বলিউডের অনেক তারকা। তারা নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সর্বশেশ যুক্ত হলেন ষিদ কাপুর ও ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা কাইফ দিনমজুরদের পাশে দাঁড়িয়েছেন। একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তাঁদের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। তাঁদের কাজের একটি ভিডিও পোস্ট করে তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন দুর্গতদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য। ক্যাটরিনার কথায়, এই মুহূর্তে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন।
অন্য দিকে ৪০ জন ব্যাকআপ ডান্সারের পাশে দাঁড়িয়েছেন শাহিদ কপূর। তাঁর গোড়ার দিকের ছবি ‘ইশক ভিশক’ থেকে এখনও পর্যন্ত যত ছবি করেছেন, সেই ছবির ব্যাকআপ ডান্সারদের থেকে শর্টলিস্ট করে এই ৪০ জনকে বেছে নেওয়া হয়েছে। এঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে এ মাসে টাকা ট্রান্সফার করেছেন শাহিদ।
আগামী দু’-তিন মাসও এই ৪০ জনের অ্যাকাউন্টে শহিদ কাপুর টাকা পাঠাবেন। এক সময়ে ‘তাল’-এর মতো ছবিতে শাহিদ নিজেও ব্যাকআপ ডান্সারের ভূমিকায় ছিলেন।
এর আগে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সাল্মান খান, আমির খান, সনু সুদ সহ বহু তারকা এই মহাদুর্যোগে মানুষের পাশে দাড়িয়েছেন। আনন্দবাজার

