করোনা নিয়ে সাকিব-কন্যার টিপস, ভিডিও ভাইরাল ৬ লক্ষ ভিউ
শেখফারুক । উত্তরদক্ষিণ : শুক্রবার ১২ জুন ২০২০ ।
আপডেট ১৩ জুন ২০২০ @ ২১:০৪
আজ শুক্রবার (১২ জুন) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন ক্রিকেট কিংবদন্তী সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডার অবশ্য নিজে কিছু বলেননি। ভিডিও বার্তায় বলেছে তাঁর মেয়ে আলাইন। আলাইনার সেই ভিডিও কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয়েছে। এ রিপোর্ট লেখা (১৩ জুন) পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ‘লাইক’ পড়েছে, শেয়ার হয়েছে ৮৬৭ বার আর কমেন্ট পড়েছে ৪ হাজার। এটা দেখা ৬ লাখ ৩ হাজার বার।

দু’ মেয়েকে কোলে নিয়ে সাকিব আল হাসান।
এ ছবিও ভাইরাল
আমেরিকা
১৩ জুন ২০২০
‘করোনাভাইরাস নিয়ে আমরা চটপটে সবজান্তার (আলাইনা) কিছু পরামর্শ’ লিখে সাকিব যে ভিডিওটা পোস্ট করেছেন, সেখানে আলাইনা ইংরেজিতে করোনা নিয়ে কিছু টিপস দিয়েছেন
আলাইনা কথাগুলো (বাংলায়) হচ্ছে, ‘হাত ধুতে হবে। মাস্ক পড়তে হবে। সুরক্ষার কাপড় পড়তে হবে। সব সময়ই হাত, শরীর, পা ধুতে হবে…।’
পাশ থেকে যখন কেউ (সাকিবের স্ত্রী শিশির হতে পারেন) একজন যোগ করলেন, ‘পুষ্টিকর খাবার খেতে হবে।’ এতে অবশ্য বেশ আপত্তি আছে আলাইনার। খাবারের প্রতি বাচ্চাদের চিরায়ত বিরক্তি যেন সাকিব-কন্যার কণ্ঠে!, ‘আমি এটা বলিনি।’ অনেকটা রাগতঃ স্বরে এ কথা সে দু বার উচ্চারণ করেছে।
আলাইনার ওই ভিডিও এখন ভাইরাল। বাপকা বেটি, বাবার মত মেয়েও বেশ জনপ্রিয়।

