বিশ্বে করোনায় আক্রান্ত ৭৭ লাখ ৬৫ হাজারের বেশি
উত্তরদক্ষিণ : শনিবার ১৩ জুন ২০২০ । ১৭:৪০
নভেল করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭৭ লাখ ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ২৯ হাজার প্রায়।
শনিবার (১৩ জুন) ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে করোনা বা কভিড-১৯ আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ লাখ ৬৫ হাজার ৬২৬ জন। এদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২৮ হাজার ৭৪৫ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ লাখ ৮৩ হাজার ৭০৬ জন।
আক্রান্তদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে এখনও চিকিৎসাধীন কভিড-১৯ রোগীর সংখ্যা ৩৩ লাখ ৫৩ হাজারের বেশি। এদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় ৫৪ হাজার।

