করোনায় পুলিশের ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭ হাজারের বেশি

করোনায় পুলিশের ২৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭ হাজারের বেশি

উত্তরদক্ষিণ : শনিবার ১৩ জুন ২০২০ । ১৮:৪০

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত পুলিশ বাহিনীর ২৪ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীটিতে করোনা বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ৭ হাজারেরও বেশি।

শনিবার (১৩ জুন) পুলিশ সদরদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৪ জন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এদের মধ্যে ৪জন পরিদর্শক (ওসি), ৬ জন এসআই, তিনজন এএসআই, ৯ জন কনস্টবল, একজন র‌্যাব সদস্য ও আরেকজন স্টাফ।

মারা যাওয়া ৪ পুলিশ পরিদর্শক হলেন- এসপিবিএন-২ এর গোলাম কিবরিয়ার (৫৮), সিরাজগঞ্জ জেলা পুলিশের সদর কোর্টের মো. ফজলুর রহমান (৫৭), কুড়িগ্রাম পুলিশ লাইন্সের মো. আব্দুল জলিল সরদার (৫৫) এবং ডিএমপির সিটিটিসির রাজু আহম্মেদ (৪৩)।

৬ এসআই হলেন- বিশেষ শাখার নাজির উদ্দিন (৫৫) এবং সিটিএসবির মজিবুর রহমান (৫৮) ও মো. রাসেল বিশ্বাস (৩৫), সীতাকুণ্ড থানার মো. একরামুল ইসলাম (৪৫), রাজশাহী আরআরএফের মোশারফ হোসেন শেখ (৫৬) এবং ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগের সুলতানুল আরেফিন (৪৪)।

৩ এএসআই হলেন- ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের রঘুনাথ রায় (৪৮) ও আ. খালেক (৩৬) এবং সিএমপির মোহাম্মদ মর্তুজা কাইয়ুম (৪৮)।

করোনাভাইরাসে যেসব কনেস্টেবল মারা গেছেন তারা হলেন- ডিএমপির এমটি শাখার নায়েক আল মামুন (৪৩), হাজারীবাগ পুলিশ ফাঁড়ির মো. আলমগীর হোসেন (৫৪), ট্রাফিক-পূর্ব বিভাগের মো. জালাল উদ্দিন (৪৭), ট্রাফিক-উত্তর বিভাগের আশেক মাহমুদ (৪২) এবং ওয়ারি ফাঁড়ির মো. জসিম উদ্দিন (৪০), সিএমপির হালিশহর থানার নেকবার হোসেন (৪২), ট্রাফিক বন্দর বিভাগের মো. নঈমুল হক (৩৮) এবং মামুন উদ্দিন (২৭), দিনাজপুরের বীরগঞ্জ থানার মো. আমিনুল হক (৪৪) ও চট্টগ্রাম জেলা সদর কোর্টের কর্মরত মোখলেছুর রহমান (৫৭)।

এ ছাড়াও পুলিশের ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর সদর দপ্তরে কর্মরত এসএসএইই/এম (পি) আলী হায়দার আবু এনাম এবং ডিএমপির মিরপুর বিভাগের পল্লবী জোনের সিভিল স্টাফ নিরোধ চন্দ্র করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন।

সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার পর্যন্ত করোনাভাইরাসে পুলিশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৩১৪ জন। এর মধ্যে ঢাকা মহানগরে রোগী ১ হাজার ৯৩৪ জন। তবে ‍পুলিশের সুস্থতার সংখ্যাও বেশি, এ পর্যন্ত ৩ হাজার ৭৬৬ জন সুস্থ হয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading