শেখ আব্দুল্লাহ’র মৃত্যুতে প্রধানমন্ত্রী: আ.লীগ হারালো বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক

শেখ আব্দুল্লাহ’র মৃত্যুতে প্রধানমন্ত্রী: আ.লীগ হারালো বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উত্তরদক্ষিণ। রবিবার ১৪ জুন ২০২০। ১২:১৮

ধর্ম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।’

শনিবার রাতে ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর পর রবিবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বলেন, শেখ মো. আব্দুল্লাহ আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বঙ্গবন্ধকন্যা শেখ হাসিনা আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চীর স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading