করোনায় আরও ৩২ জনের মৃত্যু। নতুন শনাক্ত ৩১৪১, সুস্থ ৯০৩

করোনায় আরও ৩২ জনের মৃত্যু। নতুন শনাক্ত ৩১৪১, সুস্থ ৯০৩

উত্তরদক্ষিণ । রবিবার ১৪ জুন ২০২০ । ১৪:৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৭১ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ১৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৮৭ হাজার ৫২০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৮ হাজার ৭৩০ জন।

রবিবার (১৪ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading